back to top
Home বিবিধ সংবাদ আজ ডা. মুক্তাজুল হোসেন খান রাজা মিয়ার ৩৩তম মৃত্যুবার্ষিকী

আজ ডা. মুক্তাজুল হোসেন খান রাজা মিয়ার ৩৩তম মৃত্যুবার্ষিকী

আজ ডা. রাজা মিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ডা. মুক্তাজুল হোসেন খান (রাজা মিয়া)-এর ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার পালিত হবে।

ডা. মুক্তাজুল হোসেন খান ছিলেন ভাওয়াল রাজার অধীন একমাত্র মুসলিম জমিদার হিসেবে পরিচিত মরহুম মেজবাহ্উদ্দিন আহম্মেদ খান (আব্দু মিয়া)-এর জ্যেষ্ঠপুত্র। তিনি ফুলদী বাজার, জনতা উচ্চ বিদ্যালয় ও জি.এস. দাখিল মাদ্রাসাসহ এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। শিক্ষা বিস্তার ও সমাজসেবায় তাঁর অবদান স্থানীয়ভাবে স্মরণীয় হয়ে রয়েছে।

 

মরহুমের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজা মিয়া সমাজ কল্যাণ ট্রাস্ট ও তাঁর পরিবারের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কুরআনখানি, কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের প্রত্যাশা, মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সবাই এ আয়োজনে অংশ নেবেন এবং তাঁর আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবেন।