মোক্তারপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ মাস্টারের শারীরিক অসুস্থতার খবর পেয়ে তার খোঁজখবর নিতে বাড়িতে যান কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি আমজাদ মাস্টারের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় আমজাদ মাস্টারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন খালেকুজ্জামান বাবলু।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজনু শেখ, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ইমরুল কয়েস, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলীনূর হাসান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল হাসান শান্ত এবং কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বায়েজিদ মোড়লসহ স্থানীয় নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে উপস্থিত নেতাকর্মীরা আমজাদ মাস্টারের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন খালেকুজ্জামান বাবলু।






































